প্রকাশিত: Sun, Jul 9, 2023 9:34 PM আপডেট: Fri, May 1, 2026 2:59 PM
[১]মঙ্গলবার থেকে ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু, ডলারের উপর চাপ কমবে
মনজুর এ আজিজ : [২] ডলার সংকট এবং বাংলাদেশি মানুষের সুবিধা দিতে মঙ্গলবার ১১ জুলাই ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ও ভারতের নীতিনির্ধারকরা। চুক্তি মোতাবেক বাংলাদেশ অংশে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে এবং ভারতের অংশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে।
[৩] বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস ভার্চুয়ালি লেনদেনের এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এখানে শর্ত হচ্ছে, রুপিতে যে পরিমাণ রফতানি আয় হবে, শুধু সেই সমপরিমাণ আমদানি দায় মেটাতে ভারতীয় এ মুদ্রা খরচ করা যাবে। কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে না।
[৪] এ প্রসঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম গণমাধ্যমকে বলেন, রুপিতে লেনদেন চালুর বিষয়ে ইতোমধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকে হিসাব খোলা হয়েছে এবং এই দুই ব্যাংকের সঙ্গে সুইফট কমিউনিকেশন সিস্টেম চালু করা হয়েছে। কোন ব্যবসায়ী চাইলে এখন রুপিতে এলসি খুলতে পারবেন।
[৫] তিনি বলেন, বাংলাদেশ প্রতি বছর ভারতে ২ বিলিয়ন ডলারের মতো রফতানি করে থাকে। দেশটি থেকে আমদানি হয় ১৪ বিলিয়ন ডলারের মতো। এখন দুই বিলিয়ন ডলারও রুপিতে নিষ্পত্তি করা সম্ভব হলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কিছুটা হলেও কমে আসবে। পাশাপাশি আগামীতে রফতানি আরও বাড়লে সেক্ষেত্রেও অনেকাংশে ডলারের সাশ্রয় হবে। প্রয়োজনে সাশ্রয়কৃত ডলার দিয়ে অন্য কোনো আমদানির জন্য এলসি খোলা হবে। এতে দেশ আরও এগিয়ে যাবে। সর্বোপরি রিজার্ভের ওপর চাপ কমবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট